Showing posts with label Hilsa recipe. Show all posts
Showing posts with label Hilsa recipe. Show all posts

Tuesday, August 2, 2016

CUMIN HILSA RECIPE

Hilsa is arguably the most tasty fish Bengalees consume. Varieties of Hilsa dishes are there to cater different taste of people.
This JEERA ILISH or Cumin Hilsa dish is not only tasty but also very stomach friendly for cumin. 
So try it today and I bet you couldn't forget it ever! 


For 4 person you need 

Ingredients - 


500 gm Fresh Hilsa Fish
50 gm whole cumin (soaked, rinse and pasted)
1 tsp black cumin 
8-10 green chili
1 tsp Turmeric powder
2 big chopped tomato 
100 ml mustard oil
salt to taste

Method -
Coat the fish pieces with turmeric powder and salt. 
Heat oil in a pan. Saute 1 tsp black cumin.
Add slited green chili.
Put 50 gm whole cumin paste (soaked, rinse)
1 tsp Turmeric powder, chopped tomato
salt to taste and cook these for a minute
After a minute add 150 ml water.
Cook for 2 minutes before adding fish pieces.
When the gravy turned little dark color, add fish pieces.
If you want, you can fry little the Hilsa pieces, but raw Hilsa pieces taste more. 
Adding pumpkin leaves or ash gourd leaves or bottle gourd leaves with this dish shall enhance its tastes. But, don't worry, if you can't add it. 

Put on lid and cook for 5 minutes remain covered. 
After 5 minutes, open the lid. 
Your JEERA ILISH or Cumin Hilsa is ready!
Serve with Basmati rice!


See more - 
Yam Stem with Hilsa Head

Chicken Rezala

JEERA ILISH - জিরা ইলিশ


সর্ষে ভাপা ইলিশ বা ইলিশ মাছের পাতুরি তো প্রত্যেকেই খেয়েছেন। কিন্তু জিরা-ইলিশ সেই তুলনায় অনেকেই এখনও চেখে দেখেন নি!
জিরা-ইলিশের সব থেকে বড় গুণপণা হল, এটা পেটের জন্য খুব মোলায়েম। অনেকেরই সর্ষে ভাপা ইলিশ খেয়ে অম্লভাব হয়! জিরা-ইলিশ সহজপাচ্য!
খেতে তো অপূর্ব! আসুন জেনে নিই রান্না করার কায়দাকানুন!

চারজনের জন্য বানাতে উপকরণ লাগবে -

500 গ্রাম তাজা ইলিশ মাছ
50 গ্রাম জিরা (জলে ভিজিয়ে বেটে নেওয়া)
1 চা চামচ কালো জিরা
8-10 টা কাঁচা লঙ্কা
1 চা চামচ হলুদ গুঁড়া
2 বড় টমেটো (চৌকো করে কাটা)
100 মিলি সরিষার তেল
লবণ নিজের স্বাদ অনুযায়ী

পদ্ধতি -

প্রথমে মাছের টুকরোগুলো নুন-হলুদ মাখিয়ে নিন।
কড়াইতে তেল গরম করে 1 চা চামচ কালো জিরা সাঁতলান। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিন।
50 গ্রাম পেস্ট করে রাখা জিরা মিশিয়ে কষে নিন।

1 চা চামচ হলুদ গুঁড়া, কাটা টমেটো আর স্বাদমতো লবণ মিশিয়ে এক মিনিট নাড়াচাড়া করে রান্না করুন। এক মিনিট পর 150 মিলি জল ঢেলে দিন।
২ মিনিট ফোটাবার পর মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিন।

আপনি ইচ্ছা করলে ইলিশ মাছগুলো সামান্য ভেজে নিতে পারেন আগে, কিন্তু কাঁচা ইলিশ মাছ দিয়ে রান্না করলে আরো বেশী সুস্বাদু হয়!
এবার আপনি এর সঙ্গে কুমড়ো শাক বা লাউ শাক বা চালকুমড়ো শাক মিশিয়ে রান্না করলে দারুণ স্বাদ পাবেন। অবশ্য শাক না পেলেও কোন ক্ষতি নেই। শাক ছাড়াও খেতে খুবই সুন্দর লাগে।
ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করুন। 5 মিনিট পর ঢাকনা খুলে নিন।

আপনার জিরা ইলিশ প্রস্তুত!
বাসমতি চালের ভাত সহযোগে পরিবেশন করুন।

Sunday, July 10, 2016

Yam stem with Hilsa Head

From Princely kitchen to mass canteen, Hilsa is well adored everywhere. This immensely popular tasty Hilsa dish is not made frequently these days for lack of that much spare time.
So, here are few tips and tricks, so you can enjoy this mother's recipe, making yourself! 

Ingredients - 

1500 gm Yam stem
4-5 Hilsa head (cut into half)
2-3 Big Onion (finely chopped)
1 tsp whole Cumin
1-2 Bay leaf
1 tsp Cumin powder
1 tsp Turmeric powder 
2 Tbsp grated Coconut 
10-12 slit green Chili
1 tsp sugar
100 gm Tamarind
Salt to taste


How to cook -
First, cut the Yam stems just like drumstick cutting. peel off outer skin. Soak in Tamarind water for 3-4 hrs. drain water and rinse.

Boil these Yam stems very well in 50g Tamarind water with salt and Turmeric powder. 
Boiling takes little longer time. Have patience. You may also boil it in pressure cooker with 1-2 whistle. 

Fry Hilsa heads. Be careful, when frying Hilsa head put on a lid. During frying head particles crackles and may burn your skin. Set aside the fried fish heads.

Now, heat oil in a pan. Put 1-2 Bay leaf and whole Cumin in it. Add 2 big chopped onion, 1 tsp cumin powder, 1 tsp turmeric powder, 2 Tbsp grated coconut, 10-12 slit green chili. Mix and cook well for 5 mins. 


After it add boiled and strained Yam stem. 
Add salt according to your taste. Don't use dry red chili powder. Cook with green chilies only. According to your taste add more or less green chilies.
Now add fried Hilsa head. Crush and mix well with curry.
Now put on a lid, till the moisture dries up. Stir occasionally.

When moisture dries up, open lid, add 1 tsp sugar to offset pungency of Yam stem. Put off flame.

Serve hot with Rice!  


See More -
Ilish Korma

Kachusak Ilish Muri Ghonto - কচুশাক দিয়ে ইলিশ মুড়োঘন্ট

সময়ের অভাবের অজুহাতে, এই অসাধারণ সুস্বাদু, "ইলিশের মাথা দিয়ে কচু শাক" আজকাল আর তেমনভাবে বানানো হয় না।

আজকের নবীন প্রজন্ম জানতেই পারবে না, তাদের পূর্বপুরুষদের হাতের জাদুতে কচু শাকের মত একটা সাধারণ সবজি কি অপরূপ বর্ণ-গন্ধ-স্বাদু হয়ে উঠত!
তাই, যুগোপযোগী করে এই রান্নাটা দেখাচ্ছি, যাতে বাঙালির স্বাদের পরম্পরা অক্ষুণ্ণ থাকে!

উপকরণ -

1500 গ্রা কচু শাক
4-5 ইলিশের মাথা (অর্ধেক করে কাটা)
2-3 বড় পেঁয়াজ (মিহি করে কাটা)
1 চা চামচ গোটা জিরা
1-2 তেজপাতা
1 চা চামচ জিরা গুঁড়ো
1 চা চামচ হলুদ গুঁড়ো
2 টেবিল চামচ কুরানো নারকেল
10-12 চেরা কাঁচা লঙ্কা
1 চা চামচ চিনি
100 গ্রাম তেঁতুল
লবণ স্বাদ মতো


কিভাবে রান্না করবেন -
প্রথমে, সজনে ডাঁটার কাটার মত করে কচু শাক কেটে নিন। বাইরের আঁশ ছাড়িয়ে নিন।  3-4 ঘন্টা তেঁতুল জলে ভিজিয়ে রাখুন। জল ঝরিয়ে আলাদা রাখুন।

50g তেঁতুল জলে লবণ এবং হলুদ দিয়ে ভাল করে সিদ্ধ করে জল ঝরিয়ে নিন কচু শাকের। সিদ্ধ হতে একটু সময় লাগে। প্রেশার কুকারে ১-২ টা সিটি দিয়ে নামিয়ে নিতে পারেন। তবে এতে স্বাদের একটু পরিবর্তন হতে পারে।

এবার ইলিশ মাছের মাথা গুলো ভেজে নিন। ভাজার সময় একটু সতর্ক থাকবেন। ইলিশের টুকরো ছিটকে এসে গায়ে ফোস্কা পড়তে পারে। ঢাকা দিয়ে মাছের মাথাগুলো ভাজুন।

এখন, একটা প্যানে তেল গরম করে 1-2 তেজপাতা ও 1 চা চামচ গোটা জিরা ফোড়ন দিন । 2টো বড় করে কাটা পেঁয়াজ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 টেবল চামচ কুরানো নারকেল, 10-12 চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে ভাল করে নাড়াচাড়া করে 5 মিনিট রান্না করুন।
এরপরে সেদ্ধ করে রাখা কচু শাক ঢেলে দিন। ভাল করে নেড়েচেড়ে মেশাতে থাকুন। আপনার স্বাদ অনুযায়ী লবণ যোগ করুন।
শুকনো লাল লঙ্কার গুঁড়া ব্যবহার করবেন না, পুরো রান্নাটা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রান্না করুন।  আপনার পছন্দ অনুযায়ী কম-বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন।
এবার ভাজা ইলিশের মাথাগুলো ঢেলে দিন। ভাল করে ভেঙ্গে মিশিয়ে নেড়েচেড়ে মিনিট পাঁচেক রান্না করুন।
এবার চাপা দিয়ে পুরো জলটা বা আর্দ্রতা শুকিয়ে নিন। চাপা খুলে মাঝে মধ্যে নাড়াচাড়া করুন। এটা প্রায় মিনিট দশেক টাইম লাগে।
আর্দ্রতা শুকিয়ে গেলে 1 চা চামচ চিনি মিশিয়ে দিন, শাকের কটু স্বাদটা কাটাতে।
গ্যাস বন্ধ করে নামিয়ে নিন!
ব্যস আপনার "ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক" রেডি!
ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন!
আরও দেখুন -
ইলিশ কোর্মা 

Thursday, July 7, 2016

Royal Hilsa Korma

This delicate and one of the finest Hilsa cuisine, is not quite popular among masses, since it's used to be consumed by East Bengal Kings and Zamindars in their period. 
Over the years little changes and adoption could make it household culinary Hilsa item. Let's learn that trick and get the taste of this Royal Hilsa dish.

INGREDIENTS - 
500 g fresh Hilsa fish
1 Tbsp sesame paste
2 Tbsp poppy seeds paste
4 big chopped onion 
1 Tbsp cashew & Almond paste
1 Tbsp (2 Tsp) whisked curd 
3-4 Green chili (slit)
2 Tbsp oil
salt to taste

Method -
Wash and clean fish pieces. 
Heat oil in a pan. Fry the fish pieces little. Don't fry too much. Keep aside.
Put chopped onion in oil. Fry a little. 
Add Poppy seeds paste. 
Add 1 Tbsp cashew & Almond paste
Add Sesame paste. Mix well.
To avoid burnt sticking at bottom add 2 tsp water. 
Stir and cook. Add salt to taste.
Add 1 Tsp Whisked yogurt. 
Don't cook too much these masala. 
Add 1 cup or 150 ml water. 
Remember, entire cooking shall be in simmer. 
Add coarse dry red chili powder
Now, put the fried fish in this gravy
Put on lid just for few minutes.
After 2-3 minutes open the lid. Ilish Rajdarbar Korma or Royal Hilsa Korma is ready! 
Add, rest 1 Tsp Whisked yogurt and slit green chilies. Put on lid for 2-3 minutes so that chili and yogurt get steamed little.
Now serve with Caraway Rice! (How to Make caraway rice)


See More
Hilsa Paturi

ILISH RAJDARBAR KORMA - ইলিশ কোর্মা

ইলিশের রাজদরবার কোর্মা

রাজারাণীদের প্রিয় ইলিশের পদ একটু চেখে দেখুন। এই পদটা সাধারণ মানুষের মধ্যে ততটা প্রচলিত নয়, কারণ সচরাচর ইলিশ মাছ নিজেই এত সুস্বাদু যে খুব বেশি উপকরণ লাগে না।
কিন্তু রাজকীয় খানা কি অত কম উপকরণে রান্না করলে চলে?
পূর্ববঙ্গের রাজা এবং জমিদারদের মধ্যে প্রচলিত এই ইলিশ পদ, একটু অদলবদল ঘটিয়ে এযুগের মত করে পেশ করলাম!

বাসমতী জিরা পুলাও র সঙ্গে এই ইলিশের রাজদরবার কোর্মা এক্কেবারে লায়লা-মজনু র মতই পরস্পরের অনুরক্ত!
কী কী লাগবে - 
500 গ্রাম তাজা ইলিশ মাছ
1 টেবিল চামচ চারমগজ দানা পেস্ট
2 টেবিল চামচ পোস্তদানা পেস্ট
4 টে বড় পেঁয়াজ (কুঁচানো)
1 টেবিল চামচ কাজু ও আমন্ড বাদাম পেস্ট
1 টেবিল চামচ  (2 চা চামচ) দই (ফেটান)
3-4 টে কাঁচা লঙ্কা (চেরা)
2 টেবিল চামচ রান্নার তেল
স্বাদ মতো লবণ


পদ্ধতি -
মাছের টুকরোগুলো পরিষ্কার করে ধুয়ে নিন।
একটি প্যানের মধ্যে তেল গরম করে মাছের টুকরোগুলো খুব হাল্কা ভেজে তুলে রাখুন।
কুঁচানো পেঁয়াজগুলো ঐ তেলে হাল্কা করে নেড়ে নিন।
এবার সব পেস্ট বা বাটা মশলা গুলো একে একে দিয়ে দিন।
1 টেবিল চামচ চারমগজ দানা পেস্ট, 2 টেবিল চামচ পোস্তদানা পেস্ট, 1 টেবিল চামচ কাজু ও আমন্ড বাদাম পেস্ট।  ভালভাবে মেশান।
মশলা গুলো কড়াইয়ের নীচে লেগে যাওয়া আটকাতে 2 চা চামচ জল দিন।
মিনিট দুই নাড়াচাড়া করে রান্না করুন। স্বাদমতো লবণ যোগ করুন।
1 চা চামচ ফেটানো দই দিয়ে দিন।
এই মশলা খুব বেশী কষে রান্না করবেন না।
মশলাগুলো ফুটে উঠলে, 1 কাপ বা 150 মিলি জল ঢেলে দিন।
মনে রাখবেন, পুরো রান্নাটাই খুব অল্প আঁচে হবে।
একটু মোটা করে গুঁড়ানো শুকনো লাল লঙ্কা আধ চামচ দিন। ঝাল ঝাল খেতে চাইলে বেশিও দিতে পারেন।
এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো এই মিশ্রণে দিয়ে মিনিট দু-তিনেকের জন্য ঢাকা দিয়ে দিন।
2-3 মিনিট পর ঢাকনা খুলুন!

আপনার ইলিশ রাজদরবারী কোরমা বা ROYAL HILSA KORMA প্রস্তুত!
এবার 1 চা চামচ ফেটানো দই এবং চেরা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে ভাপ দিয়ে নিন!

বাসমতী জিরা পুলাও র সঙ্গে এই ইলিশ রাজদরবারী কোরমা পরিবেশন করুন। (এখানে দেখুন, কীভাবে বানাবেন বাসমতী জিরা পুলাও)

Sunday, July 3, 2016

How to Make Hisa Paturi

Since when Bengalis like Hilsa taste, is unknown to historians!
But who really care about Hilsa History-Geography?
It's been there in the past and shall remain in future! 
So, come on, Let's learn one more superb tasty Hilsa dish called KING HILSA PATURI


Ingredients - 

4 pieces (500 gm) fresh Hilsa,
2 Tbsp grated coconut 
2 Tbsp black Mustard paste
2 Tbsp white mustard Paste
1 Tsp green chili paste
1 Tsp Turmeric powder 
2 Tbsp Mustard oil
salt to taste
and banana leaf for wrapping


Method - 
Wash and rinse Hilsa pieces. 
Mix all the ingredients, in exact quantity, and make a semi thicker paste. 
Now coat the fish pieces well with this paste all around.
Take 12 square inch banana leaf. Burn the leaves a little over direct flame, to avoid rupture. Burning a little helps the leaves to become tender and soft.
Place the paste coated fish in it. wrap and tie up with a thread.
Do the same for all pieces.
Now boil 1/2 litre water. Put a holed tray over it. Place wrapped and tied fish on this tray. Put on a lid and cover the wrapped fish.
cook for 10-12 minutes keeping covered. 
After 10-12 minutes, nice flavor of cooked Hilsa will come out. 
You may also cook it in microwave. If you cook in Microwave, heat the oven at 350-400 degree. Cook for 15 minutes.
Open the lid. 
Your cooking has done!
Unwrap and untie the fish.
Serve this superb tasty Hilsa dish with rice! You may also eat without rice! 

See More -
Steamed Hilsa

Maharaj Ilish Paturi - ইলিশ মাছের পাতুরী

বাঙালির ইলিশ-বন্দনার শুরু ঠিক কবে থেকে, তার কি কোন ইতিহাস আছে?
ধুস! ইলিশের কী কোন ইতিহাস-ভূগোলের দরকার আছে!
ইলিশ আবহমান কালের সম্পদ! ঐতিহ্য! অনুপ্রেরণা! স্বাদের স্বর্গীয় আস্বাদন!

ইলিশ অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে বাঙালির রসনায়। বাঙালির মনে। বাঙালির রান্নাঘরে। বাঙালির পরম্পরায়!
সেই মহারাজ ইলিশের সেবায় আসুন নিবেদন করি, মহারাজ ইলিশ পাতুরি!


উপকরণ -
4 টুকরা (500 গ্রাম) তাজা ইলিশ,
2 টেবল চামচ কুরানো নারকেল
2 টেবল চামচ কালো সরিষা বাটা
2 টেবল চামচ সাদা সরিষা বাটা
1 চা চামচ কাঁচা লঙ্কাবাটা
1 চা চামচ, হলুদ গুঁড়া
2 টেবল চামচ সরিষার তেল
স্বাদ অনুযায়ী লবণ
এবং মোড়ানোর জন্য কলা পাতা


পদ্ধতি -
প্রথমে ইলিশ টুকরোগুলো ভাল করে ধুয়ে ফেলুন
সব উপাদানগুলো, সঠিক পরিমাণে মিশিয়ে একটি আধা গাঢ় পেস্ট তৈরি করুন।
এবার মাছের টুকরোগুলোয় চারিদিকে ভাল করে এই পেস্ট মাখিয়ে নিন।
প্রায় 12 বর্গ ইঞ্চি কলার পাতা নিন। কলাপাতাগুলো একটু আগুনে পুড়িয়ে নিলে ভাল হয়। তাতে কলাপাতা নরম হয়ে যায়, মোড়ক দেওয়ার সময়ে পাতা ফেটে ভিতরের মশলা বেরিয়ে আসার সম্ভাবনা কম থাকে।

এবার মশলা মাখানো মাছগুলো কলাপাতায় মুড়ে, সুতো জড়িয়ে বেঁধে প্রস্তুত করুন।
মাছের সব টুকরোগুলো একইভাবে রেডি করুন।
একটা পাত্রে 1/2 লিটার জল ফোটান। উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে তার উপর মাছগুলো চাপিয়ে ঢাকা দিয়ে ১০-১২ মিনিট রান্না হতে দিন!
এটা আপনি মাইক্রোওয়েভেও রান্না করতে পারেন। সেক্ষেত্রে, 350-400 ডিগ্রী তাপে 15 মিনিটের জন্য রান্না করুন।
10-12 মিনিট পর ইলিশের সুন্দর গন্ধ বের হয়ে আসবে।
ঢাকনা খুলুন।
আপনার মহারাজ ইলিশ পাতুরি রেডি!
ভাতের সাথে এই চমত্কার সুস্বাদু মহারাজ ইলিশ পাতুরি পরিবেশন করুন! এছাড়াও আপনি শুধুই এই মহারাজ ইলিশ পাতুরি খেতে পারেন!
তাহলে দেরী কিসের! 

আরও দেখুন -
ভাপা ইলিশ

Thursday, June 30, 2016

Steamed Hilsa

Hilsa is a sea fish. It dwells in salty sea water. But it lays eggs in unsalted river water during rainy season. The river Hilsa fish is heavenly tasty than the sea Hilsa fish or Salmon.
People worldwide eats Salmon, but Bengali people love river Hilsa!  Bengalees over the ages developed finest Hilsa recipes. Here is one such finest Bengali cuisine - Bhapa Ilish or Steamed Hilsa. 
Another important ingredient of this dish is Mustard seeds and Mustard oil. Without pure Mustard oil you won't get the exotic taste of this dish! 


Ingredients - 

500 g fresh Hilsa fish
2 Tbsp Black mustard paste
2 Tbsp white mustard paste
5-6 green chili paste 
2 Tbsp grated coconut
4 Tbsp Mustard oil
1 tbsp turmeric powder 
5-6 slit green chili
salt to taste

How to Make 

Wash and rinse Hilsa pieces. Marinate these Hilsa pieces with turmeric powder and salt for about half an hour.
Take a bowl with lid.
Make a semi liquid paste, in it, with all the ingredients (except fish) adding little water. 
Put the Hilsa fish pieces in that paste. Mix all round the fish very well. Pour 4 Tbsp Mustard oil in it.
Mustard oil is the important ingredient which you can't compromise, with other oil, if you want great authentic and exotic taste of this recipe.
Now, you may add 4-5 slit green chilies, if you want little hotter! close the lid of the bowl.
Take a vessel with lid. Boil about half litre water. Place the Hilsa bowl inside. close the lid of the vessel. Let it be steamed for 10-12 minutes.


Yes! your great steamed Hilsa or Bhapa Ilish is ready to serve! 
See more - 
Shahi Prawn Malaikari