Showing posts with label আম সিঙ্গাড়া. Show all posts
Showing posts with label আম সিঙ্গাড়া. Show all posts

Wednesday, May 18, 2016

Green Mango Samosa - কাঁচা আমের সিঙ্গাড়া কীভাবে বানাবেন

কাঁচা আমের সিঙ্গাড়া কীভাবে বানাবেন (নিচে ভিডিও দেখুন)
ভারতের অসহ্য গ্রীষ্মকালের কয়েকটি ভাল দিকও রয়েছে! গ্রীষ্মকালেই দুধর্ষ সব ফল পাওয়া যায়! তাদের মধ্যে, আম সত্যিই রাজা!
কাঁচা বা সবুজ আমেরও খুব সুন্দর স্বাদ আছে ।
আজ আমি দেখাব, কিভাবে আপনি এই ফল থেকে লোভনীয় সিঙাড়া বানাতে পারেন!

আমসিঙ্গাড়া পুর প্রস্তুত
উপকরণ -
১ বড় কাঁচা আম (মিহি করে কুঁচানো)

পুরের জন্য -
৫০০ গ্রাম আলু (সিদ্ধ)
১ চা চামচ জিরা
২ চা চামচ মিহি করে কুঁচানো নারকেল
১ চা চামচ মিহি করে কুঁচানো আদা
২ চা চামচ বাদাম
৪-৫ টা মিহি করে কুঁচানো কাঁচালঙ্কা
আধ চা চামচ লাল মরিচ গুঁড়া
১ চা চামচ জিরা গুঁড়া
১ চা চামচ ধনে গুঁড়া
১ চা চামচ হলুদ গুঁড়া
স্বাদ মতো লবণ

সিঙ্গাড়ার খোল বানাবার জন্য -
৫00 গ্রাম ময়দা
১ চা চামচ চিনি
১00 মিলি সাদা তেল,
২ চিমটি সোডিয়াম বাইকার্বোনেট( খাবার সোডা)


পদ্ধতি -
প্রথমে, কাঁচা আম মিহি করে কুঁচিয়ে নিন
এবার পুর প্রস্তুত করুন।
একটি প্যানের মধ্যে তেল গরম করে, জিরা, মিহি করে কুঁচানো নারকেল, সেদ্ধ করা আলু, মিহি করে কুঁচানো আদা, চিনাবাদাম, মিহি করে কুঁচানো আম, মিহি করে কুঁচানো কাঁচালঙ্কা, লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী।
স্বাভাবিকের চেয়ে সামান্য বেশী লবণ দিন, যেহেতু সিঙ্গাড়ার খোলে আমরা লবণ দিইনি।
কসুরী মেথি বা শুকনো মেথি পাতা মেশান।
কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া করে রান্না করুন।
এখন পুর প্রস্তুত।

এবার সিঙ্গাড়ার খোল তৈরী করুন
৫00 গ্রাম ময়দা, ১ চা চামচ চিনি, ১00 গ্রাম সাদাতেল, 2 চিমটি সোডিয়াম বাইকার্বোনেট বা খাবার সোডা ভাল করে মিশিয়ে নিন।
লবণ দেবেন না!
এখন উষ্ণ জল দিয়ে মেখে শক্ত ময়দার গোলা বানান।
এই ময়দার গোলা থেকে ছোট ছোট গোল্লা বা লেচি বানিয়ে, পাতলা করে বেলে নিন।
এবার ঐ বেলে রাখা লেচি মাঝখান দিয়ে কেটে দু'ভাগ করুন। ভাঁজ করে কোণা আকৃতির করুন।
ভাল করে বন্ধ করার জন্য এক প্রান্তে জল বুলিয়ে বন্ধ করুন।
এবার পুর ভরে বন্ধ করুন এবং ভাল করে মুখ এঁটে দিন।


ভাজা -
আগুন জ্বালান।
ছাঁকা তেলে ভাজার জন্য যথেষ্ট তেল ঢালুন প্যানে।
তেল গরম হবার জন্য অপেক্ষা করবেন না । কাঁচা সিঙ্গাড়াগুলো ঐ তেলের মধ্যে অবিলম্বে ছেড়ে দিন। এবার ঢিমে আঁচে ধীরে ধীরে ভাজতে থাকুন।
ক্রমে, যখন এটা সোনালী রঙ ধারণ করবে, বুঝতে হবে আপনার সিঙ্গাড়া ভাজা হয়ে গেছে।

আঁচ থেকে নামিয়ে গরম আম সিঙ্গাড়া ঠান্ডা ঠান্ডা সবুজ আম সিঙ্গাড়া চাটনির সঙ্গে পরিবেশন করুন!


Click here to see in English

কাঁচা আম-সিঙ্গাড়া চাটনী কিভাবে বানাবেন?